1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় পথের অভাবে থমকে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলো বাউফলে খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশালে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌনে ১ কোটির সড়ক, উঠে গেছে পিচ-পাথর রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বরিশালে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময়

বরিশালে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক কলেজ কর্মচারী।বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মাইনুর হাসান মাসুম। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা। খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত তিনি। কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা বিক্রেতার কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে ফিরছিলেন মাসুম। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একদল যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায় বলে তারা দাবি করেন।

এরপর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত লোকজন মাসুমকে মারধর শুরু করেন। গণধোলাই থেকে বাঁচতে তিনি মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে মাইনুর হাসান মাসুমের বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network