1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরডুমুরীতলা পাকারমাথা ও নমরহাট লঞ্চঘাট পয়েন্টে নদীভাঙন রোধ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সার্বিক দিকনির্দেশনায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই প্রকল্পটি গ্রহণ করে।

আজ বুধবার বেলা ১১টার দিকে ডাম্পিং কাজ শুরু করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ এবং এলাকার স্থানীয় বাসিন্দারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী, শিপার ফরাজী, রিয়াজ সরদার, নিপু চৌধুরী, আতিক মৃধা, মো. জহির হোসেন ও পাভেল ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘ প্রতীক্ষার পর এই ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network