1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, ছয় মাস পানিতে ডুবে থাকা সড়ক সংস্কারের দাবি বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ইসলামিক মডেল মাদরাসার প্রাঙ্গণে ওই প্রতিষ্ঠানের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সম্মাননা স্বরূপ ওইসব শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা। এ সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও সাবেক পরিচালক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক।

এ ছাড়াও এ সময় লালমোহন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কার্যকরি কমিটির সদস্য মাওলানা মো. রুহুল আমিন, উপাধ্যক্ষ মো. লোকমান হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মো. জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর লালমোহন ইসলামিক মডেল মাদরাসা থেকে ২৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। এছাড়া বাকি ৯ জন এ গ্রেডে পেয়ে উত্তীর্ণ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network