1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাত পোহালেই বেপরোয়া ছিনতাইকারীরা, ভোরের ঢাকায় ঝরছে প্রাণ বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুল্ক ফাঁকি দিতে পার্টস খুলে ৩ বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা, বন্দরে জব্দ বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, ছয় মাস পানিতে ডুবে থাকা সড়ক সংস্কারের দাবি বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম

বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম সহিদ (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) দিবগত রাত ১টায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)।

তিনি বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের বড় ছেলে ও সাংবাদিক শফিক শাহিনের বড় ভাই। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা,স্ত্রী,চার বছরের ছেলে ও তিন ভাইসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম সহিদুল ইসলাম সহিদ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক সদস্য। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ ও মাহমুদিয়া মাদরাসা মাঠে  জানাজা শেষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান চোকদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আইনুল হক,জামায়াত নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম রিপন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে সহিদুল ইসলাম সহিদের মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network