1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বজ্রপাতে কাঠালিয়ায় কৃষকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চরকাউয়া ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল আমরা সবাই ভোলার উন্নয়ন চাই,  ভোলায় -তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মাদকের ভয়াল ছোবলে বরিশাল, ঝুঁকিতে তরুণ প্রজন্ম বরিশালে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি ‘২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত ভোলায় বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

বজ্রপাতে কাঠালিয়ায় কৃষকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ দেলোয়ার হোসেন খান (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১ নম্বর চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরী গ্রামের মোঃ হারুন খানের ছেলে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রবল বজ্রবৃষ্টির মধ্যে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকেই এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তীব্র মেঘের গর্জনের মধ্যেই দেলোয়ার হোসেন মাঠের জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
কাজ শুরু করার কিছুক্ষণ পরই আকস্মিক বিকট শব্দে তাঁর ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি তৎক্ষণাৎ মাঠে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
বিকট শব্দ শুনে পাশের মাঠের অন্য কৃষক ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ার হোসেনের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি সদস্যরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ চেচরী গ্রামসহ পুরো ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network