1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সবুজ ও পরিচ্ছন্ন বাবুগঞ্জ গড়তে উপজেলা প্রশাসন-পূবালী ব্যাংকের উদ্যোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী বাবার হত্যাকারী ছেলে মোবাইল চার্জ দিতে গিয়ে আটক আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

সবুজ ও পরিচ্ছন্ন বাবুগঞ্জ গড়তে উপজেলা প্রশাসন-পূবালী ব্যাংকের উদ্যোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উপজেলা প্রশাসন ও পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সড়কের দুই পাশে প্রায় এক হাজার ওষধি ও ফুলের গাছ রোপণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রহমতপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগের অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পূবালী ব্যাংক পিএলসি, বাবুগঞ্জ শাখার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুর রহমান।
এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে পূবালী ব্যাংক নিয়মিত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে।
বাবুগঞ্জের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় এক হাজার ওষধি ও ফুলের গাছের চারা ব্যাংকের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব চারা সড়কের দুই পাশে রোপণ করা হচ্ছে। গাছগুলো বড় হলে এ সড়কটি একটি দৃষ্টিনন্দন সবুজ সড়কে পরিণত হবে বলে আমরা আশা করি।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম একটি এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কাজে এগিয়ে এলে সাধারণ মানুষও উৎসাহিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, রহমতপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি বৃক্ষরোপণের ফলে ধীরে ধীরে একটি সবুজ ও নান্দনিক সড়কে পরিণত হবে। রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হবে।
আয়োজকদের প্রত্যাশা, রোপণ করা গাছগুলো বড় হলে রহমতপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কটি বাবুগঞ্জের অন্যতম দৃষ্টিনন্দন ও সবুজ সড়কে পরিণত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network