1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে ৯ মাস বয়সী এক শিশুকন্যাকে টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবা সোহাগ হাওলাদার ও মা আলো বেগমের বিরুদ্ধে। শিশুটির ফুপু পারভিন বেগম এই অভিযোগ উত্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে শিশুটিকে পিরোজপুর জেলার চরখালী এলাকার লিপি বেগম নামে এক নারীর কাছে হস্তান্তর করা হয়।
ফুপু পারভিন বেগম অভিযোগ করে বলেন, “শিশুটিকে বিক্রি না করে লালন-পালনের দায়িত্ব আমাদের পরিবারের কাছেই দেওয়া যেত। বাচ্চাটিকে লালন-পালনে তাদের সমস্যা হলে আমাদের কাছে দিত, আমরা তার সম্পূর্ণ দায়িত্ব নিতাম। কিন্তু পরিবারের কাউকে না জানিয়ে দূরের একজন অচেনা মানুষের কাছে কেন দেওয়া হলো—এটাই আমাদের প্রশ্ন।”
তবে শিশুটির বাবা সোহাগ হাওলাদার বিক্রির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “আমরা সন্তান বিক্রি করিনি। আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ, যার কারণে শিশুটিকে ঠিকমতো যত্ন ও লালন-পালন করতে সমস্যা হচ্ছিল। লিপি বেগম আমার দূর সম্পর্কের বোন এবং তাঁর কোনো সন্তান নেই। তাই আমরা স্বেচ্ছায় শিশুটিকে তাঁর কাছে লালন-পালনের জন্য দিয়েছি।”
এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের পেছনে মূল রহস্য কী এবং শিশুটির নিরাপত্তা বজায় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের আইনগত পদক্ষেপ ও হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network