1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর)  চাঁদপাশা ময়দানের হাট বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরদাউস খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।  বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network