1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা গেছেন আব্দুর রব সরদার (৬৭) নামে এক বৃদ্ধ। আন্তর্জাতিকসংবাদ

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজার হয়ে মহাখালীর কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত আইসিডিডিআর’বিতে নেওয়ার সময় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রব সরদার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা। তিনি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

নিহতের ছেলে রুবেল সরদার জানান, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে তার বাবাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে সকাল সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে বাবাকে ঢাকার মহাখালী আইসিডিডিআর’বিতে নিয়ে রওনা হন তারা। রুবেল সরদারের অভিযোগ, হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় প্রবেশের পর থেকেই তীব্র যানজটে পড়তে হয় তাদের।

মহাখালীর পথে একাধিক স্থানে যানজটের কারণে অ্যাম্বুলেন্সটি প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। দুপুর দেড়টার দিকে হাসপাতালের গেটে পৌঁছানোর পর দেখা যায়, এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে তার বাবা মারা গেছেন।

তিনি বলেন, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো বাবাকে বাঁচানো সম্ভব হতো। এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে স্বজনরা ঝুঁকি নিয়ে তাকে সরাসরি ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network