1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস  ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে বজলুর রহমান বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

ঝালকাঠি পৌরসভা

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত ১১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের হাতে লাম্পগ্রান্ট ও আনুতোষিকের বকেয়া বাবদ মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক ১১টি চেক সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পৌর নাগরিক, পৌরসভার সচিব, প্রকৌশলী, বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১০ বছরে বিভিন্ন সময়ে ওই ১১ কর্মকর্তা-কর্মচারীর অনেকে অবসরে যান এবং অনেকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তাদের অবসর গ্রহণ সময়কালীণ প্রাপ্ত আর্থিক সুবিধার অর্থ বকেয়া ছিল। অবশেষে পৌর প্রশাসনের উদ্যোগে বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা করা হয়।

চেক গ্রহণের পর অবসরপ্রাপ্ত ব্যাক্তি ও প্রয়াতদের পরিবারের সদস্যরা বলেন, বিগত সরকারের মেয়রদের সময়ে পাওনা অর্থের জন্য তারা একাধিকবার পৌরসভায় ধর্ণা ধরেছেন। তবে দীর্ঘদিনেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি। কারও পাওনা পরিশোধ করা হলেও অনেকে বঞ্চিত ছিলেন।

তারা বলেন, “বর্তমান পৌর প্রশাসককে আমরা সাধুবাদ জানাই। দীর্ঘদিনের বকেয়া অর্থ পাওয়ার ব্যবস্থা করায় আমরা কৃতজ্ঞ। পৌর প্রশাসনের এমন উদ্যোগে অবসরপ্রাপ্ত ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তারা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network