1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, পথচারী নারী নিহত কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা  ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার  ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে মারধর টাকা আদায়, গ্রেপ্তার ২ বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাব রক্ষকের ভিডিও ভাইরাল উজিরপুরে বিদুৎস্পৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদ, ববিতে মানববন্ধন

বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
কাঁঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৭ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চরঘরা, বেহেন্দি ও চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ চরঘরা, বেহেন্দি ও ক্ষতিকর চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, ক্ষতিকর এসব জালের ব্যবহারে পোনামাছ সহ সব ধরণের জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়। নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরণের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এমন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ ও সচেতন মহল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network