1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁনের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁনের

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তার দাবি, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। পোস্টে রাশেদ খাঁন বলেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সংলগ্ন এলাকায় সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে।

সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি, অতীতে প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী লীগঘনিষ্ঠ নাজিম উদ্দীন দখল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নাজিম উদ্দীন জেলও খেটেছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেন সালমান মুক্তাদির। একই সময়ে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের মালিক নাজিম উদ্দীন এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে ভেতরে থাকা অন্য জমির মালিকরা প্রবেশ করতে না পারেন। দখলের উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে বলে সাবেক সরকারি কর্মকর্তারা দাবি করছেন।

তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা লোকজন ভাড়া করে গেট ভাঙতে যান। একপর্যায়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়।

বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সরকারি সাবেক কর্মকর্তা হিসেবে তারা আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে পাল্টা পেশিশক্তি দেখানোর কারণে বিএনপির ওপর দায় চাপানোর সুযোগ তৈরি হয়েছে।

রাশেদ খাঁনের দাবি, দখল ও পাল্টা দখলের সঙ্গে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যারা ইসলামি ব্যাংক দখলসহ বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখল করা শুরু করেছিল, তারাই এখন বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিলেন বানানোর চেষ্টা করছে।

সালমান মুক্তাদিরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, পুরো ঘটনা জানার পর তার মন্তব্য করা উচিত ছিল। সব পক্ষের সঙ্গে কথা না বলে বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ায় তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে-এমন বক্তব্য দিয়েছেন সালমান মুক্তাদির।

পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network