1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেখ মুজিবের জন্মদিনে কেক কাটায় যুবলীগের ৩ নেতা কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামিনে বেরিয়েই মামলার বাদীর ওপর হামলা, আহত ২ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার বরিশালে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে নির্যাতন, বিএনপি নেতার দাবি—‘ধরতে বলেছিল পুলিশ’ পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর, উদ্ধার করল পুলিশ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, চিঠি ফাঁস পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের মিছিল ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক সুবিধা, শি-ট্রাম্প বৈঠকে ৮ দফা সমঝোতা

শেখ মুজিবের জন্মদিনে কেক কাটায় যুবলীগের ৩ নেতা কারাগারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই তিন নেতা হলেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি জায়গায় কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, গত ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই মামলার বেশির ভাগ আসামি পলাতক রয়েছেন। আজ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network