1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পান চুরির তকমা দিয়ে যুবককে বিদ্যুতের শক দিয়ে শারীরিক নির্যাতন, আসামীরা এখনো অধরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

পান চুরির তকমা দিয়ে যুবককে বিদ্যুতের শক দিয়ে শারীরিক নির্যাতন, আসামীরা এখনো অধরা

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ- বাকেরগঞ্জের বোয়ালিয়ায় পান চুরির অভিযোগে ব্যবসায়ী কালাচাঁদ দাসের নেতৃত্বে চৌদ্দবুড়িয়া গ্রামের শহীদ সিকদার নামে এক ব্যক্তিকে আমগাছের সঙ্গে বেঁধে বিদ্যুৎস্পৃষ্ট করে নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতন শেষে একপর্যায়ে তাকে মৃত নিশ্চিত মনে করে খালে ফেলে দেওয়া হয় বলে জানান। প্রাণ বাঁচাতে তিনি খাল থেকে উঠে নিজের বাড়িতে পৌঁছান। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার দুই পায়ের দুটি আঙুল কেটে ফেলতে হয়। এছাড়া তার দুই পা পচে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

চিকিৎসকরা জানান, তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

শহিদ সিকদারের পরিবারের দাবি, ভুক্তভোগীর শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিডনি ও অন্যান্য অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি লিভার ফুলে গেছে।

বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বাড়িতে রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ বিষয়ে ৪ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে দোষী ব্যক্তিকে আইনের হাতে তুলে না দিয়ে নিজের আর্থিক দাম্ভিকতার পরিচয় দেওয়া ব্যবসায়ী কালাচাঁদকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় সাধারণ মানুষ।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, শহিদ সিকদারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার চলছে বলেও তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network