1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, যুবদল নেতার ৩ মাসের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বরিশালে ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, যুবদল নেতার ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে এক শিক্ষার্থীকে মারধর, কানধরে ওঠবস করানো, ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ নামে এক বিএনপি নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানান, মঙ্গলবার দুপুরে লিপন শরীফ বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ ঢালীকে মারধর করেন। পরে তাকে মাঠে নিয়ে কানধরে ওঠবস করানো হয়। শিক্ষকরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার লিপন আবার বিদ্যালয়ে গেলে উত্তেজিত শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ফেলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে শিক্ষকদের কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বিনষ্ট এবং শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার দায়ে আইন অনুযায়ী এ সাজা দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত লিপন শরীফকে বরিশাল জেলহাজতে পাঠানোর জন্য গৌরনদী থানায় সোপর্দ করা হয়।

লিপন শরীফ চাঁদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য বলে দলটির স্থানীয় এক নেতা জানিয়েছেন। তাঁর দুই সন্তান ওই বিদ্যালয়ে পড়াশোনা করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network