1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে পুকুরে ডুবে শিশুর সলিল সমাধি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

উজিরপুরে পুকুরে ডুবে শিশুর সলিল সমাধি

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর সলিল সমাধি হয়েছে।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ইয়াসির ওই গ্রামের বাবু হালাদারের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ইয়াসিন শারীরিক প্রতিবন্ধী। বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া গেলে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । উজিরপুর মডেল থানার ওসি  রকিবুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ইয়াসিরকে হারিয়ে পরিবারে শোকের মাতম বইছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network