1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুদিন ধরে নিখোঁজ ১৪ বছরের জয় - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বরিশালে দুদিন ধরে নিখোঁজ ১৪ বছরের জয়

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে জয় মন্ডল (১৪) নামের এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ জয়ের মা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ জয় মন্ডল মাহিলাড়া গ্রামের অতুল মন্ডলের ছেলে এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। জয়ের মা ঝুমুর রানী জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাসা থেকে বের হয় জয়।

পরবর্তীতে মাহিলাড়া বাজার থেকে নিখোঁজ হয় সে। আত্মীয়স্বজনসহ একাধিক স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য ইতোমধ্যে কাজ চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network