1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে ককরোচদের বিক্ষোভে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ ককটেল ও যুবলীগ-ছাত্রলীগের দুটি ব্যানার উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি নিয়ে নোটিশ, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯ বরিশালে দুদিন ধরে নিখোঁজ ১৪ বছরের জয় মায়ের সম্পত্তির বিরোধে ছেলের হাতে প্রাণ গেল বাবার বরিশালে বাস ভাড়া দ্বন্দ্বে পাল্টাপাল্টি হামলা, বোমা বিস্ফোরণের অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, সীমানার খুঁটি ভাঙচুর

ভারতে ককরোচদের বিক্ষোভে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) শিবাজি পার্কে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই মুম্বাইয়ের পার্শ্ববর্তী থানে জেলার ডোস্তি ওয়েস্ট কাউন্টির বাসিন্দা। শিবাজি পার্ক থানার এক কর্মকর্তা জানান, বিক্ষোভে অংশ নিতে বিকেল সাড়ে ৪টার দিকে শিবাজি পার্কে পৌঁছান পিল্লাই।

প্রায় আধা ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তিনি তীব্র বুকে ব্যথার কথা জানান। পরে বিক্ষোভস্থলে থাকা বন্ধু ও পুলিশ সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করে সিজেপি। বিকেল ৪টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে পুলিশের বাধা থাকলেও প্রচণ্ড রোদের মধ্যে শিবাজি পার্কের আশপাশে হাজারো মানুষ জড়ো হন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network