1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পিকআপে লুকানো ৯০ কেজি গাজা উদ্ধার, গ্রেপ্তার ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, সীমানার খুঁটি ভাঙচুর ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান অসুস্থ গরু জবাই, মাংস পুঁতে কসাইকে জরিমানা ভারতে ককরোচদের বিক্ষোভে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক হরমুজ প্রণালির কাছে ২ তেলবাহী ট্যাংকারে হামলা স্লিপার বাস নিয়ন্ত্রণে আসছে সরকারের নতুন নীতিমালা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

বরিশালে পিকআপে লুকানো ৯০ কেজি গাজা উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় রুহুল হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও ২ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২ অক্টোবর) রাতে রসুলপুর এলাকার একটি বরফ কলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর এলাকায় একটি মাদক চালান আসার তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে বরফ কলের সামনে অবস্থান নিয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সেখানে সন্দেহজনকভাবে কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩ জন পালানোর চেষ্টা করেন। এ সময় রুহুল হাওলাদারকে আটক করা সম্ভব হলেও অপর ২ জন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলে থাকা পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

মোহাম্মদ খোরশিদ আলম বলেন, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বড় চালানে গাঁজা বরিশালে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, এমন তথ্য পাওয়া যাচ্ছিল। তথ্য যাচাই-বাছাইয়ের পর অভিযান পরিচালনা করে ওই চালানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও সরবরাহের সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া ২ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্যও অভিযান ও অনুসন্ধান চলছে। এ ঘটনায় আটক রুহুল হাওলাদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network