1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর নিউ কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় ‘মহুয়া’ নামের একটি বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তা মিদুল হোসেনের একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

বুধবার (30 সেপ্টেম্বর) সন্ধ্যায় মহুয়া ভবনের বাসার নিচতলায় রাখা অবস্থায় নীল রঙের Yamaha V.3 মোটরসাইকেলটি চুরি হয় বলে জানা গেছে। চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বরিশাল মেট্রো-ল-১২-৪০১২। ঘটনার পর মোটরসাইকেলটির মালিক মিদুল হোসেন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয়দের ধারণা, সুযোগ বুঝে চোর চক্র মোটরসাইকেলটি নিয়ে গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

মোটরসাইকেলটির সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তরুণ উদ্যোক্তা মিদুল হোসেন। কেউ মোটরসাইকেলটি কোথাও দেখে থাকলে বা কোনো তথ্য পেয়ে থাকলে অনুগ্রহ করে দ্রুত এই নাম্বারে যোগাযোগ: 01768-722467 করুন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network