1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ঝালাই মেশিন চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ বরিশালে ২১ জেলার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ২১ দিনের জেল মহালয়ায় কুয়াকাটা সৈকতে ভক্তদের ভিড়, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, ফুটবলের অসাধারণ নৈপুণ্যে আমরা উদ্বেলিত হয়েছি। ফিরে গিয়েছি শৈশবে। এ রকম ভালো কাজের পাশে যুবকদের চাই।

আজ শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া তোফায়েল আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেঞ্জ ডিআইজি জুলফিকার বলেন, দুর্গাপূজা আসছে। এ উৎসবে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে। তিনি মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা সকলকে মেনে চলার প্রতি আহ্বান জানান।

টুর্নামেন্টের বিশেষ অতিথি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ বলেন, আমার শৈশবের মাঠ এভাবেই ফিরে আসুক। খেলাধুলায় ফিরে আসুক যুবশ্রেণি।

বীর মুক্তিযোদ্ধা আ. সোবাহান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, টুর্নামেন্টের আয়োজক মামুন খন্দকার ও স্বজল তালুকদারসহ অনেকে।

টুর্নামেন্টে সিআর সেভেন ৩-১ গোলে বন্ধুমহল একাদশকে হারিয়ে বিজয় লাভ করে। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network