উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সঞ্চালনায়, প্রধান অতিথীর বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম।
উপস্থিত ছিলেন উজিরপুর মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথী তার বক্তব্যে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের যত দ্রুত সম্ভব সকল সমস্যাগুলো সমাধানের নির্দেশনা দেন। মা ইলিশ নিধন থেকে সকলকে বিরত থাকার আহবান জানান এবং যদি কেহ নদীতে জাল ফেলে মা ইলিশ নিধন করে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদানের নির্দেশ দেন।