1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ঝালাই মেশিন চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ বরিশালে ২১ জেলার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ২১ দিনের জেল মহালয়ায় কুয়াকাটা সৈকতে ভক্তদের ভিড়, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মহসিন মিয়া লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টু।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের প্রতিনিধি বিএম রবিউল ইসলাম ও দৈনিক বরিশালের কথার প্রতিনিধি মো. সোহাগ হাওলাদার।
সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আহমেদুল কবির বিপ্লব, মো. নুরুল ইসলাম, নাসির বালি অপু ও মাহাবুবুর রহমানকে। কমিটি গঠন উপলক্ষে সভায় সাংবাদিকেরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন।
পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে। উজিরপুরের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি মো. মহসিন মিয়া লিটন বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।’
সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু বলেন, ‘সব সাংবাদিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে চাই। জনস্বার্থের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।’
এদিকে উজিরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network