1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই থানা হেফাজত থেকে লাপাত্তা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই থানা হেফাজত থেকে লাপাত্তা

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে মাদকের আসর থেকে আটক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন থানা হেফাজত থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা থেকে তিনি পালিয়ে যান। তবে বিষয়টি প্রকাশ পায় রাতে।

এর আগে বৃহস্পতিবার সকালে দক্ষিণ কড়াপুর এলাকার একটি বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদে দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে মাদক কেনাবেচা, সেবন ও আসর বসার খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয়দের সহায়তায় বাড়িতে প্রবেশের চেষ্টা করা হলে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর তারা ঘরে প্রবেশ করে চারজনকে আটক করেন।

আটকরা হলেন— বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন, বাগেরহাটের ফকিরহাটের নাহিদ হাসান, বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুরের মিরাজুল ইসলাম এবং বরিশাল নগরীর পলাশপুরের ফাতেমা আক্তার নুরজাত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে মাদক পাওয়া যায়নি, তবে বিপুলসংখ্যক মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দেলোয়ার নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিলে এয়ারপোর্ট থানা পুলিশকে জানানো হয়। পরে তার পরিচয় নিশ্চিত করে তাকে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন কেন ওই বাড়িতে গিয়েছিলেন, তা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করবেন। পাশাপাশি তার ডোপ টেস্টের জন্য সুপারিশ করা হয়েছে। অন্য তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে নিয়ে ডোপ টেস্ট করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে থানা হেফাজত থেকে এএসআই দেলোয়ারের পালিয়ে যাওয়ার বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পালায়নি, আর পালিয়ে যাবেই বা কোথায়। সরকারি চাকরি করে না! হয়তো শাস্তি হবে বলে ভয় পেয়ে কোথাও গিয়েছে। তার খোঁজ চলছে। বিস্তারিত পরে সাংবাদিকদের জানানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network