1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ঝালাই মেশিন চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ বরিশালে ২১ জেলার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ২১ দিনের জেল মহালয়ায় কুয়াকাটা সৈকতে ভক্তদের ভিড়, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর, দুধল, সরসী ও দুর্গাপাশা সংলগ্ন কারখানা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network