1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে নির্মাণাধীন বিভাগীয় ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের প্রায় ৫০ লাখ টাকার তামার পাইপ চুরির ঘটনা ঘটেছে। এ কারণে বন্ধ হয়ে গেছে হাসপাতালের অক্সিজেন লাইন স্থাপনের কাজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অক্সিজেন প্লান্টের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল কোম্পানির স্টাফ সজল মেহেদী।

থানায় করা লিখিত অভিযোগে স্পেক্ট্রা ইন্টারন্যাশনালের স্টাফ সজল মেহেদী উল্লেখ করেছেন, ‘গত দেড় বছর ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে।’

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি নির্মাণাধীন ভবনে গিয়ে দেখতে পান অক্সিজেন লাইনের পাইপ ভেঙে বারান্দার এক পাসে ছড়িয়ে ছিটিয়ে রাখা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে মেহেদী দাবি করেন, নির্মাণাধীন ভবন থেকে প্রায় ২০০ ফিট তামার পাইপ চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। তামার পাইপ চুরি হওয়ায় বর্তমানে ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইনের কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে থানায় হওয়া অভিযোগ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ আমি পাইনি। তবে শুনেছি, নির্মাণাধীন ক্যানসার ভবনে ছয় নিরাপত্তা প্রহরী কাজ করে। তাদের মধ্যে থেকে চুরি হয় কীভাবে?

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network