1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২৮ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমিশনারের নির্দেশনায় গত ১৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিএমপির চারটি থানা ও ডিবির একাধিক দল অংশ নেয়।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত একজন আসামি, নিয়মিত মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং অন্যান্য অপরাধ ও আইনি প্রক্রিয়ায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার অভিযানে ২৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনে পুলিশ। বিএমপি জানিয়েছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network