1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অত্মহত্যার চেষ্টাকারী এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পেয়েছে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে অত্মহত্যার চেষ্টাকারী সেই তরুণীসহ তিনজনকে আটক করেছে তারা। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে একজন প্রতিবন্ধী বলে জানা গেছে।

আটকরা হলেন- ঝিনাইদহ মহেশপুর বাগদিয়া রাইড এলাকার কালাম হোসেনের কন্যা শামিমা খাতুন (২২), গাইবান্ধার শিবপুর সাহপাড়ার ভোলা শেখের কন্যা জান্নাত আক্তার (২২) ও নোয়াখালীর কবিরহাট এলাকার আবুল কালামের ছেলে ও বরিশাল নগরীর কালুখান সড়কের ভাড়াটিয়া আব্দুল্লাহ আল ফারুক (৩১)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ কালুখান সড়কে মিজানের ভাড়া বাসায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভাড়া বাসার একটি কক্ষে এক যুবক ও দুই তরুণী অবস্থান করছে।

এর মধ্যে এক তরুণী কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তখন পুলিশ বাসায় ঢুকে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় তাদের কথায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট খুঁজে পায় পুলিশ। পরে তিনজনকেই আটক করা হয়।

ওসি আরও জানান, দুই তরুণী গত সোমবার (১৩ অক্টোবর) ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীতে মিজানের বাসায় এসেছে। মিজান একজন মাদক বিক্রেতা। তিনি ইয়াবা এনে নগরীর মাদকসেবীদের কাছে খুচরা মূল্যে বিক্রি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network