1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরজি কালিকাপুর গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় সরাসরি অনলাইনে তথ্য সাবমিটের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
চাঁদপাশা ইউনিয়নে কার্যক্রমটি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব, চাঁদপাশা ইউনিয়নের কৃতী সন্তান ও সমাজসেবক ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ফ্যামিলি কার্ড কর্মসূচির ইউনিয়ন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন হোসেনসহ কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা।
কর্মসূচির আওতায় নির্ধারিত পদ্ধতিতে পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইনে সাবমিট করা হচ্ছে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network