1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল বিমানবন্দর এলাকাকে সবুজায়নের আওতায় আনতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বিমানবন্দর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
কর্মসূচির প্রথম ধাপে বিমানবন্দর চত্বরে বিভিন্ন প্রজাতির আড়াইশ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নিজ হাতে একটি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ ছাড়া বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়, নিরাপত্তা বিভাগের প্রধান মন্মথ সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, বরিশাল বিমানবন্দর এলাকাকে সবুজায়নের আওতায় আনতে প্রথম পর্যায়ে আড়াইশ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি পুরো বাবুগঞ্জ উপজেলাকে সবুজায়নের আওতায় আনার আশাবাদ রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network