1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও'র বিশেষ নির্দেশনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ  নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এছাড়া আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত সভায় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন ইউএনও।

তিনি সভায় গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত ও সঠিক পোশাক পরিধান করে শৃঙ্খলাপূর্ণভাবে অংশগ্রহণের নির্দেশনা দেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network