1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তুখোড় ১৩’ শিরোনামে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গার্ডিয়ান লাইফ ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় বরিশাল মহানগরীর সদর রোডস্থ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বরিশাল রিজিওনাল অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ বরিশাল রিজিওনের এভিপি ও রিজিওন প্রধান মো. নাছির উদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আশিক ই ইলাহী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান বাচ্চু। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশেষ অতিথি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, গ্রাহকদের মানসম্মত বিমা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত গার্ডিয়ান লাইফ প্রতিষ্ঠার ১৩ বছর সফলতার সাথে পেরিয়েছে। ভবিষ্যতেও তারা এ সফলতা গ্রাহকসেবার মাধ্যমে ধরে রাখবে বলে আশাকরি।
এসময় বক্তারা বিমা সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং গার্ডিয়ান লাইফের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। যা বিমা সেক্টরের অধিকতর সম্ভাবনার দার উন্মোচিত করবে। অনুষ্ঠানে সমাজসেবক মামুন অর রশিদসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির বরিশাল রিজিওন-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network