1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় গোসলে নেমে তানহা আক্তার (০৯) ও মাহা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভোলার বোরনহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মানিকা গ্রামে এ ঘটনা ঘটে।

তানহা আক্তার বোরনহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মানিকা গ্রামের আব্দুল গনির মেয়ে ও মাহা একই এলাকার মো. শাহিনের মেয়ে। দুই শিশুই স্থানীয় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু গোসল করতে বাড়ির পুকুরের ঘাটে যায়। সেখান থেকে এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্য দুজনকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

এরপর তারা স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে প্রথমে তানহা ও পরে মাহাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network