1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিবপুরে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

শিবপুরে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম 

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্বামীর স্ব-পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সুত্রে জানা যায় শিবপুর গ্রামের মোঃ আক্কেল আলী শেখের মেয়ে শিউলি বেগম(৩৫) এর সাথে একই গ্রামের  মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের সাথে ২০০২ সালে সামাজিক ভাবে বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে, ২ মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই প্রায়ই তাকে মারধর করতো। এমনকি শিউলি বেগমের পাষন্ড স্বামী শরিফুল ২য় বিবাহ করে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত সাড়ে ৭ টার দিকে দেশীয় ধারালো অস্ত্রে সাজে সজ্জিত হয়ে শিউলি বেগম ও তার নাবালক ছেলে শাহিন(১৬)কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্বামী শরিফুল ইসলাম  সতিন নাছিমা বেগম,ননদ লাইলি বেগম,ভাসুর তরিকুল ইসলাম,ভাগিনা শামিম,পাশের বাড়ির আরিফুল ইসলাম,নিকট আত্মীয় রাব্বি।
আহত মা ও নাবালক ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে  প্রথমে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এদিকে মা ও নাবালক ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।
এমনকি বাঁধা দিলে পার্শ্ববর্তী ডাঃ বিমলও হামলার শিকার হন। হামলাকারীদের বাড়িতে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network