1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া দশটার দিকে বৃদ্ধের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সরদার জানিয়েছেন, বিল্বগ্রাম বাজারে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল খালেক।
সর্বশেষ গত সোমবার তাকে বাজারে দেখা গেছে। এরপর আর তাকে কেউ বাজারে দেখেননি। বুধবার সন্ধ্যায় তার (খালেক) বসতঘরের পাশ দিয়ে লোকজন যাতায়তের সময় দুর্গন্ধ পান। পরবর্তীতে স্থানীয়রা বসতঘরের কাছে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখে থানা পুলিশকে খবর দেয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে বিছানায় পড়ে থাকা বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন।
ওসি আরো জানিয়েছেন, বসতঘরে তিনি (খালেক) একাই বসবাস করতেন। তার এক ছেলে এবং এক মেয়ে ঢাকায় থাকেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network