1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। জনসচেতনতা বাড়াতে উপজেলাজুড়ে মাইকিংও করা হচ্ছে।

রোববার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক। বিউবোর সখীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে ট্রান্সফরমার থেকে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। এতে বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার কচুয়া গ্রামের কামরুজ্জামান বলেন, সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ায় অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল রাতের আঁধারে চুরি হয়েছে।

এসব চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network