1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রকাশিত সংবাদের প্রতিবাদে উজিরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে উজিরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে এনটিভির ফেসবুক পেজসহ নাম সর্বস্ব বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে  উজিরপুর উপজেলা বিএনপি।
২ নভেম্বর সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান বলেন,গত ৩০ অক্টোবর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সংশ্লিষ্ট দলীয় সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নিজ নিজ ইউনিয়নের কনভেনারদের ভোটদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ড আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে তার প্রার্থিতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জোরালো আপত্তির সৃষ্টি হয়।এরপরেও তিনি গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটারদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এছাড়া উজিরপুর উপজেলা বিএনপির দাবি, ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি প্রত্যক্ষভাবে অবগত হওয়ার সুযোগ পাননি।
লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো জানানো হয়, চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাবী করা পলাশ কুণ্ড বিএনপি’র কোন অঙ্গসংগঠনের সাথে জড়িত নন।
তিনি গত ৫ আগস্ট এর পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের সাথে জড়িত ছিলেন। সে কারণেই পলাশ কুণ্ডের প্রার্থিতা মেনে নেইনি অন্যান্য প্রার্থী ও তৃনমুল বিএনপি।
এ বিষয়টি নিয়ে তৃণমূল বিএনপি নেতা কর্মীদের একটি অভিযোগ  প্রমাণসহ বিএনপির উপজেলা দপ্তরে অভিযোগ আকারে জমা দেন। এছাড়া প্রকাশিত প্রতিবেদনটি সংসদ সদস্যসহ উপজেলা বিএনপির সিনিয়র কোনো নেতার বক্তব্য,সাক্ষাৎকার বা মতামত গ্রহণ করা হয়নি।
এ সময় সংবাদ সম্মেলনে, বিএনপি নেতারা আরো অভিযোগ করে বলেন, পলাশ কুন্ড ও তাহার অনুসারীরা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চালায়।
আরও বলা হয়, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে একতরফা ভাবে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশেষ করে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে,এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ।
উজিরপুর উপজেলা বিএনপি প্রকাশিত ওই সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঘটনার প্রকৃত তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে  সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের প্রতি প্রকাশিত তথ্য পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও যথাযথ ব্যাখ্যা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সহ-দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজসহ অনেকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network