1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাড. মোঃ নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির
সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামিম তালুকদার ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদুর রহমান আজাদ, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাইদুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষি নান্না খলিফা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, জেলা জাসাসের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকট উত্তরণে নতুন পথ খুঁজে পায়। এই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বিএনপির রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম আজম সোহান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসির আরাফাত মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামিম মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিমন আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বিকেল ৩টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি এবং বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং আলোচনা সভা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network