1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফ্যাসিস্টদের দিবাস্বপ্ন বাস্তব হতে দেব না : পানিসম্পদ প্রতিমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

ফ্যাসিস্টদের দিবাস্বপ্ন বাস্তব হতে দেব না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে যারা বাংলাদেশকে রক্তাক্ত করেছে, মানুষের প্রাণ কেড়েছে এবং অনেককে অন্ধ ও পঙ্গু করেছে, তাদের ফিরে আসার স্বপ্ন বাস্তব হতে দেওয়া হবে না।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম হলরুমে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার। ওই স্বৈরাচার, ওই যারা ফ্যাসিস্ট, যারা ২৪ জুলাইয়ে বাংলাদেশ রক্তাক্ত করেছিল, আমাদের সন্তানদের রক্তাক্ত করেছিল, আমাদের ভাইদের অন্ধ করেছিল, পঙ্গু করেছিল। আমি মনে করি বাংলাদেশে তাদের দিবাস্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তব হতে দেব না।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা দেখতে পাই, সেই সময়ের ফ্যাসিস্ট স্বৈরাচার, যিনি ২৪শে জুলাই আন্দোলনে হাজার হাজার খুন করেছিল, শিশুরাও রক্ষা পাই নাই। আমাদের কয়েক হাজার ছাত্র জনতা শ্রমিককে পঙ্গু করেছিল, অন্ধ করেছিল।

আজকে তাদের ন্যূনতম কোনো ধরনের আত্মশুদ্ধি না হয়ে, কোনো ধরনের পরিবর্তন না হয়ে তারা আবারও দিবাস্বপ্ন দেখছেন। তারা মনে করছেন, আবার বাংলাদেশে ফিরে আসবেন। এই বাংলাদেশে তারা রাজনীতি করবেন।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সে সময় অনেক নেতা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তবে একজন মানুষ স্ত্রী ও অবুঝ দুই সন্তানের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেন, ‘আই অ্যাম মেজর জিয়া, দ্য ডিক্লেয়ারার অব ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ।’ এ ঘোষণা নিয়ে অনেক লেখালেখি হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, সে সময় কোনো ব্যক্তি বা দল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network