1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এদিকে গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি আগে থেকে না জানার দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

এদিকে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ডিসেম্বরের আগেই ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি। ভয়ে হোক অথবা বুঝে হোক, এ কাজগুলো করার জন্য ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

অন্যদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আমি ক্যাম্পাসে থাকাকালীন এ বিষয়ে অবগত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। কলেজে থাকাকালে জানতে পারলে গ্রাফিতি মুছে ফেলতে নিষেধ করে আসতাম।’ তিনি আরও বলেন, ‘গ্রাফিতির ব্যাপারে আমাদের কোনো ধরনের নেতিবাচক নির্দেশনা নেই। এ বিষয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে।’

পুনরায় গ্রাফিতি অঙ্কনের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘যদি গ্রাফিতি মুছে ফেলা হয়ে থাকে, তাহলে সেটি আবার লিখে দিতে হবে। আর যদি পুরোপুরি মুছে না গিয়ে থাকে, তাহলে বাকি অংশ না মুছে কীভাবে সংস্কার করা যায়, সেটি দেখতে হবে। কারণ আমাদের সংস্কার প্রয়োজন, এটাই মূল কথা, কিন্তু গ্রাফিতিকে বাদ দিয়ে না।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network