1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য -ছারছীনার পীর ছাহেব ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা জাজিরায় অন্তর্কোন্দলের জেরে নিহত ২ : স্বরাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় ৪ একর জমির ধান কাটার অভিযোগ, বৃদ্ধ ও পুত্রবধূ হাসপাতালে প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি তালুকদার সজল লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২ মিরপুর-১০ নম্বরে বাসে আগুন পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

রবিবার (২৯ নভেম্বর) ভোর রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এবং উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকার মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সময়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকাতেও সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর থেকেই রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। এ সময় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আটকা পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীরা।

এদিকে গৌরনদী উপজেলা ছাত্রদল নেতা আলামিন সুমনের ফেসবুক লাইভ থেকে জানা গেছে, তার বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোনের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে বাবুগঞ্জের রামপট্টি এলাকায় পৌঁছলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। এ সময় তার ওপর হামলার অভিযোগ করেন আলামিন সুমন। একপর্যায়ে জীবন রক্ষার্থে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে ফেসবুক লাইভে জানান তিনি।

অন্যদিকে, একই রাতে উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায়ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভোরে অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল থেকে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এদিকে

মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবরোধের ঘটনায় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network