1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ৪ একর জমির ধান কাটার অভিযোগ, বৃদ্ধ ও পুত্রবধূ হাসপাতালে - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা জাজিরায় অন্তর্কোন্দলের জেরে নিহত ২ : স্বরাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় ৪ একর জমির ধান কাটার অভিযোগ, বৃদ্ধ ও পুত্রবধূ হাসপাতালে প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি তালুকদার সজল লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২ মিরপুর-১০ নম্বরে বাসে আগুন পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ বরগুনায় পুলিশের সামনে আওয়ামী লীগের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

কলাপাড়ায় ৪ একর জমির ধান কাটার অভিযোগ, বৃদ্ধ ও পুত্রবধূ হাসপাতালে

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৪ একর জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় বাধা দিতে গেলে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মোঃ মজিদ বেপারী ও তাঁর পুত্রবধূ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তাঁদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় একই দিন অভিযুক্তদের বিরুদ্ধে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ মজিদ বেপারী (৮৫)। তিনি ধানখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে মজিদ বেপারীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি তাঁর ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তি বলে দাবি করেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রোববার (২৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মোঃ মতি খলিফা, মোঃ জাহাঙ্গীর, মোঃ আফাজ উদ্দিন খলিফা, মোঃ বেল্লাল, মোঃ ফিরোজ খলিফা, মোঃ ফারুক খলিফা ও মোঃ বশির খলিফাসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ধানখালী ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁর জমিতে গিয়ে রোপণ করা প্রায় ৪ একর জমির ধান কেটে নিয়ে যান।
এ সময় মজিদ বেপারী ঘটনাস্থলে গিয়ে ধান কাটার কারণ জানতে চাইলে অভিযুক্তদের সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাঁদের মারধর করা হয় এবং জমি জোরপূর্বক ভোগদখলের পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বৃদ্ধ মজিদ বেপারী ও তাঁর পুত্রবধূ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর আশঙ্কা, অভিযুক্তরা ভবিষ্যতেও তাঁর জমি জোরপূর্বক দখলের চেষ্টা করতে পারেন। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network