1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এলাকাবাসীকে সড়ক নির্মাণ করে দিলেন প্রবাসী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

এলাকাবাসীকে সড়ক নির্মাণ করে দিলেন প্রবাসী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের রাউজানে ৩০ কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার দুটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের উদ্যোগে এই কাজের শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, সড়ক দুটি হলো নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া এবং পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন পর্যন্ত।

এলাকাবাসী এই সড়ক দুটির নাম দিয়েছেন আলহাজ জসিম উদ্দিন সড়ক ৬ এবং ৭। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কাজের উদ্বোধন করেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের মেঝ ভাই আলহাজ মোহাম্মদ মোক্তার আহমদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবক আহমদুল হক, আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, সমাজসেবক খসরুল আমিন চৌধুরী, প্রকৌশলী নুর আম্বিয়া, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য মাসুদ পারভেজসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন কচুখাইন মুহাম্মীয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নঈমুদ্দিন আল হোসাইনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network