1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু, ক্ষোভে গাড়িতে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু, ক্ষোভে গাড়িতে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে একটি প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এই ঘটনায় মিম কাজী (১২) নামে আরেক শিশু আহত হয়েছে। এ ঘটনায় আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। গুরুতর আহত অপর শিশু মিম কাজী একই এলাকার মামুন কাজীর মেয়ে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কাছেই রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া মারা যায়। মিম গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।

এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। গাড়িচালকসহ প্রাইভেটকারে থাকা যাত্রীরা সবাই মাতাল ছিল। তাদের সবার বয়স ১৫-১৬ বছর।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network