1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি : বরিশালের কাউনিয়া থানা এলাকা থেকে মোছাঃ ছালেকা বেগম (৪৭) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া নয়ানী গ্রামের মালিবাড়ীর বাসিন্দা।
নিখোঁজ ছালেকা বেগমের পিতার নাম আঃ রব হাওলাদার, মাতার নাম নূরজাহান বেগম এবং স্বামীর নাম মোঃ হারুন হাওলাদার। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তার ছেলের নাম মোঃ ইমরান হাওলাদার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৬টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন দিন ভাটিখানা জোর মসজিদ এলাকার জামাইয়ের বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নারীর শারীরিক বর্ণনা অনুযায়ী—
চুল: কালো ও লম্বা
গায়ের রং: ফর্সা
উচ্চতা: চার ফুট চার ইঞ্চি
ওজন: আনুমানিক ৫৫ কেজি
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) নিখোঁজের বিষয়টি জানিয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর—৭৯৮।
নিখোঁজ ছালেকা বেগমের সন্ধান পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
যোগাযোগ:
ছেলে: মোঃ ইমরান হাওলাদার
মোবাইল: ০১৭০৩৭৯৪৩৮
জামাই: মোঃ রিপন হাওলাদার
মোবাইল: ০১৭৩৬৯৪৮৬৫৬

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network