1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে : ডা: জিয়াউদ্দিন হায়দার  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী বাবার হত্যাকারী ছেলে মোবাইল চার্জ দিতে গিয়ে আটক আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে : ডা: জিয়াউদ্দিন হায়দার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু  ঝালকাঠি জেলা প্রতিনিধি : প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব লাভ করায় ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেনসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে দেয়া সাক্ষাৎকারে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও দায়িত্ব আমার জন্য একদিকে যেমন সম্মানের, অন্যদিকে তেমনি বড় একটি দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবো। বিশেষ করে গ্রামাঞ্চল ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে, যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার এবং দক্ষ চিকিৎসক-নার্স নিয়োগের মাধ্যমে একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।”
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ড. জিয়াউদ্দিন হায়দারের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দেশের স্বাস্থ্যখাতে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network