1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ডাম্পিং স্টেশনে কোন ক্ষতিকারক প্রভাব নেই: অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী বাবার হত্যাকারী ছেলে মোবাইল চার্জ দিতে গিয়ে আটক আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

ডাম্পিং স্টেশনে কোন ক্ষতিকারক প্রভাব নেই: অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার 

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন বলেন, ডাম্পিং স্টেশন তৈরি হলে সেই এলাকায় কোন ক্ষতিকারক প্রভাব পড়বে না। ডাম্পিং স্টেশনের পরিবেশ এমন থাকবে সেখানে বসে ভাত খাওয়া যাবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত হবে। এতে ওই এলাকার জনবসতির উপর কোন ক্ষতিকারক প্রভাব পড়বে না। এ বিষয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। এ কাজে কেহই ক্ষতিগ্রস্ত হবে না বরং ঝালকাঠিবাসী উপকৃত হবেন।
জেলা তথ্য অফিসের আয়োজনে ঝালকাঠিতে সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।  এতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিভিন্ন কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ, সদস্য সচিব দৈনিক গাউছিয়া প্রকাশ অলোক সাহা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আল আমীন তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network