1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী বাবার হত্যাকারী ছেলে মোবাইল চার্জ দিতে গিয়ে আটক আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

ঝালকাঠিতে সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে গাবখান মৌজায় ভুমি দস্যুদের হাত থেকে ˆপত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় নারী সাঈদা সুলতানা সাথী| তিনি গাবখান গ্রামের মরহুম মো: আব্দুল আউয়ালের ছোট কন্যা|

মৃত আব্দুল আউয়ালের স্ত্রী ও পুত্র সন্তান না থাকায় সাঈদা সুলতানা সাথী ও তার বড় বোন ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেন| সাঈদা সুলতানা সাথী অভিযোগ করে সাংবাদিকদের কাছে বলেন, ‘তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জেএল ১৩৬, খতিয়ান নং ৭০ এর ৫২৮, ৫৪২, ৭১৯,৭২৪, ৭৩৪, ৭৬৯, ৭৭১, ৭৭৭, ৭৭৮, ৮২৬, ৮৪২ নং দাগে মোট ৯০ শতাংশ জমিতে অবৈধ মালিকানা দাবী করে ১০ মে সাইনবোর্ড লাগিয়ে ফসলি জমিতে বালু ভরাট করছেন একই এলাকার মো: মজিবুর রহমান, মো: আজিমুর রহমান মুন্সি ও হাসান মো: ইবান সিকদার| তিনি ও তার অপর বোন এলাকায় না থাকার সুযোগে কতিপয় ভুমিদস্যু তাদের জমি জবর দখর করার চেষ্টা চালাচ্ছে|

তিনি এবিষয়ে ঝালকাঠি সদর থানায় গাবখান গ্রামের মৃত আতাহার মৃধার পুত্র মো: রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মৃত পাশান মৃধার পুত্র মো: মোস্তফা মৃধার বিরুদ্ধে জমি জবর দখল, অস্থাবর সম্পদ বিনষ্ট ও চুরি করার অভিযোগ দায়ের করেন|

তিনি এই অভিযোগে আরো উল্লেখ করেন তার ও তার পরিবারের নামে নানা রকমের মিথ্যা অপবাদ রটিয়ে হেয় প্রতিপন্ন, লাঞ্চিত ও হুমকি প্রদান করছে ওই সকল প্রতিপক্ষগণ|তিনি উক্ত স্থানে আইন শৃঙ্খলা ভঙ্গের আশংকা প্রকাশ করে প্রমাসনের হস্তক্ষেপ কামনা করছেন|

তিনি এব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছেন|’ অভিযুক্ত মো: রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মো: মোস্তফা মৃধা সাংবাদিকদের জানান, “আমরা কারো জমি জবর দখল করি নাই| আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়|”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network