1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে-উজিরপুর ইউএনও আলী সুজা  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে ভাঙচুর-লুট, ছেলের নামে মায়ের মামলা ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুসিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের বিএনপির আরও ২ নেতাকে অব্যাহতি বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ধাক্কা, পিকআপে আগুন গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে-উজিরপুর ইউএনও আলী সুজা  তালতলীতে সরকারি জমি ব্যবসায়ীকে বুঝিয়ে দিলেন ওসি

গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে-উজিরপুর ইউএনও আলী সুজা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ “অপরাধের সংখ্যা গ্রাম আদালতের মাধ্যমে অনেক কমে আসছে,স্বামী-স্ত্রীর কলহসহ জমি-জমা সংক্রান্ত বিরোধ মিমাংসায় অগ্রনী ভূমিকা পালন করছে গ্রাম আদালত, চেয়ারম্যান,মেম্বারদের ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকায় সমাজের বহু মানুষ বিভিন্ন ভাবে সমস্যায় পড়ে তা নিরসনে গ্রাম আদালতের ভূমিকা অতুলনীয়” উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
১৮মে সোমবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, গ্রাম আদালত বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী,উজিরপুর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উজিরপুর উপজেলায় এ পর্যন্ত সর্বমোট গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১১২০,এরমধ্যে ১১১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।   এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network