1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে ভাঙচুর-লুট, ছেলের নামে মায়ের মামলা ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুসিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের বিএনপির আরও ২ নেতাকে অব্যাহতি বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ধাক্কা, পিকআপে আগুন গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে-উজিরপুর ইউএনও আলী সুজা  তালতলীতে সরকারি জমি ব্যবসায়ীকে বুঝিয়ে দিলেন ওসি

বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং ও র‌্যাগিং বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কার্যকর প্রতিকার ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সামিমা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এসআই শামীম সরদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ব্র্যাক প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ম্যাপ তৈরি, প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার এবং রিপোর্টিং ও রেসপন্স ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মো. তৌহিদুর রহমান, শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার কিশোর মিস্ত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network